লিফট এর বিভিন্ন কমপোনেন্ট
লিফট কার
লিফটের কেবিন কারের
মাধ্যমে উপরে নীচে উঠানামা করে বিধায় যাত্রীরা শুধুমাত্র কেবিন কারের সাথে পরিচিত।
এর ফ্লোর অপিচ্ছিল ও মসৃন। ভাইব্রেশন ও উঠানামার সময় নয়েজ যাতে কম হয় সেজন্য বিভিন্ন
ধাতব অংশের সাথে ইলাস্টিক আইসোলেটর সংযোজন করতে হবে। যাত্রীদের দাড়ানোর সুবিধার্থে
লিফট এর কমপক্ষে একটি দুরবর্তী দেওয়াল এর সাথে হ্যান্ডরেল স্থাপন করতে হবে। লিফট কারে
ঢোকার প্রবেশ পথের উচ্চতা ন্যুনতম ২ (দুই) মিটার হবে। যাত্রীর
সংখ্যা ও ব্যবহারের প্রকৃতির উপর নির্ভর করে কারের ধারণ নির্ধারণ
করা হয়। লিফট কার বিভিন্ন প্রকার হয় যেমন- বেড কার, প্যাসেঞ্জার কার, মালবাহী কার ইত্যাদি।
লিফট ব্যবহাকারীদের গড় ওজন ও লিফটের ধারণ ক্ষমতার (কেজি) সাতে সামঞ্জস্যতা বিধান করে
কারের ডাইমেনশন নির্ধারণ করা হয়।
লিফট কারডোর স্লাইডিং
টাইপ হবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধের ব্যবস্থা থাকবে। কার এবং ল্যান্ডিং ডোর
খোলা ও বন্ধ হওয়া একই সময়ে একই তালে হবে। লিফট কারে আটকে পড়া যাত্রীদের সাহায্য প্রাপ্তির
সুবিধার্থে কার এর ভিতরে একটি ব্যাটারি চালিত অ্যালার্ম সিস্টেম
স্থাপন করতে হবে। লিফট হোলে কার এর অবস্থান নির্ণয়ের জন্য অপারেটিং
প্যানেলের গায়ে বা কার এর উপরে ভিজ্যুয়াল ইনডিকেটরের ব্যবস্থা থাকবে যাতে এটি কোন তলায়
ল্যান্ডিং করছে বা কোন তলা অতিক্রম করছে তা সহজে বুঝা যায়। এছাড়া অডিবল সিগন্যাল ব্যবস্থা
সংযোজন করতে হয় যাতে শব্দ শুনে প্যাসেঞ্জার বুঝতে পারে এটি কয়তলায় থামছে বা কততলা অতিক্রম
করছে। অডিবল সিগন্যালকে প্রত্যাশিতভাবে কার্যকর করার জন্য জরুরী
নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ বিশেষ বাটন স্থাপন করা হয়।
যেসব স্থাপনায় একাধিক
লিফট স্থাপন করা হয় সেখানে লিফট কার এবং লিফট হোল এর বর্হিভাগে সুবিধাজনক স্থানের সাথে
টু-ওয়ে কম্যুনিককেশন এর জন্য টেলিফোন বা অন্যকোন ডিভাইস এর ব্যবস্থা রাখা হয়।
তিন বা তার চেয়ে কম লিফট কার একটি এনক্লোজার এর মধ্যে
থাকতে পারে। লিফট কার চারটি হলে প্রতি দুইটির জন্য একটি এনক্লোজার এর ব্যবস্থা করা
যেতে পারে। তবে লিফট এর সংখ্যা চার এর অধিক হলে চারটির বেশি লিফট কার একটি এনক্লোজারে
রাখা যাবে না। লিফট চলাচলে ভারসাম্য বজায় রাখতে কাউন্টারওয়েট ব্যবহার করা হয়। সাধারণত
কাউন্টারওয়েটের ভর কেবিন কারের ভরের অর্ধেক হয়। লিফট কারের দরজার মটর কন্ট্রোল করার
জন্য ডোর ব্যবহার করা হয় যা ডিসি ড্রাইভ নামে পরিচিত। এটি বিভিন্ন ফ্লোরে কারের দরজা
ক্লোজ ও ওপেন করে থাকে। লিফট কার ও এর কাউন্টারওয়েট পরস্পর বিপরীত দিকে ওঠানামা করে।
লিফট হোল
লিফট হোল কেবলমাত্র
লিফট স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতি ছাড়া অন্য কোন যন্ত্রপাতি
বা সার্ভিসের জন্য ব্যবহার করা যাবে না। এটি দালানের ভেন্টিলেশনের কাজেও ব্যবহৃত হবে
না। বহুতল আবাসিক দালান, হোটেল, হাসপাতাল ইত্যাদি ভবনে লবি বা অন্য কোনভাবে লিফট হোল
এর স্থান বেডরুম থেকে আলাদা করতে হবে। লিফট হোল কোন রুম, প্যাসেজ বা থারোফেয়ার এর উপর
স্থাপনযোগ্য নয়।
ল্যান্ডিং ডোর
প্রতি ফ্লোর ল্যান্ডিংয়ে
লিফট কারের প্রবেশ পথে একটি ল্যান্ডিং ডোর যুক্ত থাকে। এটির এমন একটি ইনটারলকিং ডিভাইস
থাকবে যেন ল্যান্ডিয়ে না পৌঁছা পর্যন্ত এই দরজা না খোলে এবং দরজা
বন্ধ ও লক না হওয়া পর্যন্ত লিফট কার উপর বা নীচ কোনদিকে নড়তে
না পারে। কেবিন কার ও ল্যান্ডিং ডোর একই সাথে ওপেন ও ক্লোজ হবে। লিফটের সাথে অটোমেটিক
রেসকিউ ডিভাইস (এআরডি) স্থাপন করা হলে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এটি নিজ ব্যাটারি
পাওয়ারের মাধ্যমে কাছাকাছি ফ্লোরে ল্যান্ড করে যাত্রীদের নামতে সাহায্য করে। এছাড়া
জরুরী প্রয়োজনে ম্যানুয়াল পদ্ধতিতে ডোর খুলে যাত্রী বের করে আনা হয়।
প্যামেঞ্জার লিফট এর ক্ষেত্রে ছয় তলা বা কুড়ি মিটার এর
অধিক উচ্চতার দালানের জন্য সলিড স্লাইডিং ডোর বেশি উপযোগী। স্লাইডিং এর জন্য স্থান
সংকুলান না হলে সুইং ডোরও ব্যবহার করা যেতে পারে। আট তলা বা ছাব্বিশ মিটার এর উচ্চতার
দালানের জন্য কলাপসিবল ডোর ব্যবহার করা যাবে না।
গাইড রেল
লিফট কার ও কাউন্টারওয়েট
এর সাথে সর্বনিম্ন পিট ফ্লোর থেকে সর্বোচ্চ মেঝের লেভেল প্লাস
ওভাররান এর জন্য নিরাপত্তাজনিত অতিরিক্ত দৈর্ঘ্য বরাবর নিরবিচ্ছিন্ন গাইড রেল থাকবে।
গাইড রেলের ডিজাইন ও স্পেসিং এমনভাবে হবে যেন স্বাভাবিক পরিচালনার ক্ষেত্রে চার মিমি
এর বেশি বেঁকে না যায়।
লিফট পিট
লিফট পিট সুচারুভাবে
নির্মাণ করে সার্বক্ষণিক শুকনো ও পরিস্কার অবস্থায় রাখা প্রয়োজন।
প্রয়োজনবোধে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে। পিট এর গভীরতা ১.৬ মি.
এর বেশি হলে নামার উপযোগী ব্যবস্থা করতে হবে। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আলোর ব্যবস্থা
থাকবে এবং দুই বা ততোধিক লিফট ওয়েল এর ক্ষেত্রে সংলগ্ন একটির ভিতর দিয়ে আরেকটি পরিদর্শনের ব্যবস্থা থাকবে।
বাফার
নিরাপত্তাজনিত কারণে স্প্রিং বা ওয়েল বাফার ব্যবহার করা
হয়। লিফট কার বা কাউন্টারওয়েট এর সরাসরি নীচে বা পিট ফ্লোর এর উপরে কংক্রিট বা স্টিল
ফাউন্ডেশনে বাফার স্থাপন করা হয়। লিফট এর রেটেড স্পিড ১ মি./সেকেন্ড
পর্যন্ত স্প্রিং বা ওয়েল বাফার এবং ১ মি./সেকেন্ড
এর অধিক স্পিড এর জন্য শুধু ওয়েল বাফার ব্যবহার করা হয়। সার্ভিস লিফট এর ক্ষেত্রে ০.৫ মি./সেকেন্ড স্পিড পর্যন্ত কাঠের ব্লকও ব্যবহার
করা যায়। কার বা কাউন্টারওয়েট এর ভার্টিকাল সেন্টার লাইন এর সাথে সামঞ্জস্যকরণ (±
৫০ মিমি) করে বাফার স্থাপন করতে হবে।
কোন দুর্ঘটনাবশত
লিফটের রোপ ছিঁড়ে গেলে লিফট কারে অবস্থিত যাত্রীরা যাতে জাম্পের অনুভূতিতে লিফট থেকে
বেরিয়ে আসতে পারে সেজন্য বাফার বসানো হয়। স্প্রিং বাফারের কার্যকারিতা
এর স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে বিধায় তা ভালভাবে পরীক্ষা
করে দেখা প্রয়োজন।
হোয়েস্টওয়ে ও মেশিন
রুমের এলিভেশন ও প্লান
লিফট মেশিণ রুম
লিফট মেশিন রুমে কেবল
লিফট মেশিনারি নিয়ণ্ত্রণ ও সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি ছাড়া অন্য কোন সার্ভিস বা
যন্ত্রপাতি রাখা যাবে না। এই রুম এমনভাবে নির্মাণ করতে হবে যেন
আগুন ও আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া রোধে সক্ষম হয় এবং পর্যাপ্ত আলোর
ব্যবস্থা থাকে। মেশিন রুম থেকে আগুন বা আগুনের ধোয়া যাতে লিফট ওয়েলে ছড়িয়ে পড়তে না
পারে সেদিকে সুব্যবস্থা রাখতে হবে। সরাসরি মুক্ত আলো বাতাসের সাথে মেশিন রুমের যোগাযোগ
থাকবে এবং প্রতি লিফট এর জন্য ন্যুনতম ০.১ বর্গ মিটার ক্ষেত্রফলের
ভেন্টিলেশন রাখতে হবে। মেশিন রুম এর উচ্চতা ২.৩ মি. এর কম হবে
না এবং এটির ক্ষেত্রফল যন্ত্রপাতি পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের
জন্য পর্যাপ্ত হতে হবে।
মেশিন রুমে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে এবং কেবলমাত্র
লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ব্যক্তিরাই এই রুমে প্রবেশ করতে পারবে। বিদ্যুৎ
এর ভোল্টেজ ২২০/২৩০ v অতিক্রম করলে বিপদসংকেত সম্বলিত প্লেট দরজার বাইরে
বা মেশিনের নিকট স্থায়ীভাবে ঝুলিয়ে দিতে হবে। লিফট মেশিন রুমে প্রবেশের জন্য সরাসরি,
স্বতন্ত্র ও সুবিধাজনক প্রবেশপথ থাকবে। লিফট ওয়েল এর উপরে স্থাপিত মেশিন রুমে হয় ছাদ
থেকে না হয় অভ্যন্তরীণ সিঁড়ির মাধ্যমে প্রেবেশের ব্যবস্থা থাকবে। বেজমেন্টে স্থাপিত
মেশিন রুমে একটি করিডোর দিয়ে প্রবেশ করা যেতে পারে। তবে লিফট ওয়েল দিয়ে মেশিন রুমে
প্রবেশ করা একেবারে নিষিদ্ধ।
হল বাটন ও হল লন্ঠন
বাটন- উপরে নীচে ওঠানামার
লিফট সার্ভিসের জন্য কল নিবন্ধন করতে প্রত্যেক ল্যান্ডিংয়ে হল কল বাটন থাকবে। ফ্লোর
লেভেল থেকে হল কল বাটন এর সেন্টার লাইন এর স্বাভাবিক উচ্চতা ১ (এক) মিটার ধরা হয়।
ন্যুনতম ১৮ মিমি সাইজ এর ডিরেকশন বাটন থকবে যা কল নিবন্ধিত হলে বিজ্যুয়াল ইনডিকেশন
দিবে এবং কল এর উত্তর জানাতে আলোকজ্জ্বল হয়ে উঠবে।
লন্ঠন
যখন পুরোপুরি এনক্লোজড ওয়েলে লিফট স্থাপন করা হয় প্রত্যেক
লিফট ওয়েল এর প্রবেশ পথে প্যাসেঞ্জার এর কল প্রদান ও ট্রাভেল ডিরেকশন এর জন্য ভিজ্যুয়াল
সিগনাল থাকবে। অডিবল সিগন্যালও থাকতে পারে। ভিজ্যুয়াল সিগন্যাল ডিজিটাল ইনডিকেটর ফরমে
হতে হবে। এর সাইজ ন্যুনতম ৬২ মিমি এবং হল কল বাটন এর নিকটে দৃশ্যমান
হবে। সিগন্যাল ফিক্সার এর সেন্টার লাইন এর উচ্চতা ফ্লোর লেভেল থেকে ১.৮০
মি. হবে।


