টার্মিনোলজি অব এয়ার কন্ডিশনিং


বিটিইউ (BTU) 

এক পাউন্ড (৪৫৩.৬ গ্রাম) পানির তামপাত্রা এক ডিগ্রী ফারেনহাইট (৫/৯ ডিগ্রী সেলসিয়াস) বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে এক বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) বলে।

টন  

২০০০ পাউন্ড বা ১ টন বরফকে ১ দিনে (২৪ ঘন্টায়) গলাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ১ টন বলে। ১ টন তাপ শক্তির পরিমাণ ১২০০০ বিটিইউ এর সমান। ১.৫ টন তাপ শক্তির পরিমাণ ১৮০০০ বিটিইউ এর সমান। রুম সাইজ অনুযায়ী প্রতি ১৫০ বর্গফুট এর জন্য ১ টন এয়ার কন্ডিশনার হিসাব করা হয়। সেই হিসাবে ১/১.৫/২/২.৫/.৩/৪ টন ইত্যাদি সাইজের এয়ার কন্ডিশনার স্থাপন করা হয়।

ইইআর  

ঘন্টা প্রতি উৎপন্ন তাপের সাথে ব্যবহৃত বিদ্যুতের অনুপাতকে বুঝায়। অর্থাৎ ইইআর = (বিটিইউ/ঘন্টা)/ওয়াট। যদি ১ ঘন্টায় ১ টন বা ১২০০০ বিটিইউ তাপ উৎপাদনে ১২০০ ওয়াট বিদ্যুৎ লাগে তাহলে, ইইআর = (১২০০০ বিটিইউ/১ ঘন্টা)/১২০০ ওয়াট = ১০ । তাহলে ইইআর রেটিং যত বেশি হবে বিদ্যুৎ খরচ তত কম হবে। অর্থাৎ এয়ার কন্ডিশনার তত বেশি ভাল, যদিও সে অনুযায়ী দাম কিছু বেশি হবে।


Powered by Blogger.